• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে ইংল্যান্ড, তবে ব্যবধান খুব বেশি নয়: নরওয়ে কোচ

স্পোর্টস ডেস্ক
  ১১ জুলাই ২০২৬, ১০:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রাখলেও ব্যবধান খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন নরওয়ের কোচ স্তালে সোলবাক্কেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে তিনি বলেন, ইংল্যান্ডের ওপর চাপ বেশি থাকলেও মাঠে নামার পর তার খেলোয়াড়েরা সেই চাপ নিয়ে ভাববেন না।

সোলবাক্কেন বলেন, ‘ইংল্যান্ড এগিয়ে, তবে তারা অনেক বড় ব্যবধানে এগিয়ে নয়।’ পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডের ওপর আমাদের চেয়ে বেশি চাপ রয়েছে। তবে আমরাও নিজেদের পারফরম্যান্স নিয়ে চাপ অনুভব করি। ম্যাচ শুরু হলে খেলোয়াড়েরা আর চাপ নিয়ে ভাবেন না।’

নরওয়ের দলে আক্রমণভাগে আছেন এরলিং হালান্ড এবং অধিনায়ক হিসেবে রয়েছেন মার্টিন ওদেগার্ড। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

সোলবাক্কেন বলেন, ‘বিশ্বকাপের ইতিহাস বিবেচনায় ব্রাজিল ও ইংল্যান্ড সবচেয়ে বড় দুই প্রতিপক্ষের মধ্যে অন্যতম।’

শনিবারের এই ম্যাচের বিজয়ী আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এবং নরওয়ের তারকা ফরোয়ার্ড এরলিং হলান্ডকে ঘিরে আলোচনার বিষয়ে সোলবাক্কেন বলেন, ‘এটি নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, হলান্ড বনাম কেইনের নয়।’

তিনি বলেন, ‘কেইন ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচজয়ী খেলোয়াড়, আর আমাদের জন্য সেই ভূমিকা পালন করে এরলিং। তবে শুধু এই দুজনকে ঘিরেই ম্যাচের সবকিছু নির্ধারিত হবে, এমনটা ভাবলে দলের অন্য খেলোয়াড়দের অবমূল্যায়ন করা হবে।’

বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রায় হালান্ড এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে এবং ইতিহাসে এই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় দলটি।

শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ডের প্রশংসাও করেন সোলবাক্কেন। তার মতে, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, এলিয়ট অ্যান্ডারসন ও ডেকলান রাইসকে ঘিরে ইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলেছে।

ব্রাজিলের বিপক্ষে বলের দখলে এগিয়ে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একই চিত্র হবে না বলে মনে করেন নরওয়ের কোচ। তিনি বলেন, গরম আবহাওয়ার কারণে অনুশীলনে বাড়তি পরিশ্রম না করে খেলোয়াড়দের সতেজ রাখার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

ম্যাচটি ঘিরে হাজারো নরওয়েজীয় সমর্থক মায়ামিতে জড়ো হয়েছেন। সোলবাক্কেন বলেন, ‘এই বিশ্বকাপ যাত্রা পুরো নরওয়েকে একসূত্রে বেঁধেছে। দেশের সবাই ম্যাচের অপেক্ষায় আছে।’

সংবাদ সম্মেলনে তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কোচ কেভিন কিগানকেও শুভকামনা জানান। সম্প্রতি চতুর্থ ধাপের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কিগান। সোলবাক্কেন বলেন, ছোটবেলায় লিভারপুলের সমর্থক হিসেবে কিগানই ছিলেন তার সবচেয়ে বড় নায়ক।

আরও পড়ুন

বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন

সূত্র: বিবিসি

/অ

  • ইংল্যান্ড-নরওয়ে
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
হালান্ডকে কীভাবে আটকাবে ইংল্যান্ড?
হালান্ডকে কীভাবে আটকাবে ইংল্যান্ড?
বিশ্বকাপের মঞ্চে ছোট ভাইয়ের ভালোবাসায় মুগ্ধ ইয়ামাল
বিশ্বকাপের মঞ্চে ছোট ভাইয়ের ভালোবাসায় মুগ্ধ ইয়ামাল
যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে নরওয়ে-ইংল্যান্ড
যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে নরওয়ে-ইংল্যান্ড
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে নরওয়ে-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে?
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে নরওয়ে-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।